ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

লেনদেন ছাঁড়িয়েছে ১২৫০ কোটি

শেয়ারবাজারে ৮ কার্যদিবসের উত্থানে বাড়ল ২৩৯ পয়েন্ট

২০২৬ জুন ০৩ ১৫:৩১:৩৮
শেয়ারবাজারে ৮ কার্যদিবসের উত্থানে বাড়ল ২৩৯ পয়েন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস টানা উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যা ছুটির পরেও অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ৮ কার্যদিবস উত্থান দেখল শেয়ারবাজার। এরে ধারাবাহিকতায় লেনদেন ছাঁড়িয়েছে হাজার কোটি টাকা।

বুধবার (০৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪২ পয়েন্টে। যা চলতি সপ্তাহের মঙ্গলবার ৩৪ পয়েন্ট, সোমবার ৩৭ পয়েন্ট ও ঈদের ছুটির আগে ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার (২৪ মে) ৮ পয়েন্ট, শনিবার ৬৪ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৮ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ শেষ ৮ কার্যদিবসে সূচক বেড়েছে ২৩৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৯৮ কোটি ৭১ লাখ টাকার বা ১৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৩ টি বা ৬২.৩১ শতাংশের। আর দর কমেছে ৯৮ টি বা ২৫.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৯ টি বা ১২.৫৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ৬৪ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১৮৬ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ২৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১১০ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে