ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

একাধিক বক্সঅফিস ব্যর্থতার পর সিদ্ধান্তে পরিবর্তন

২০২৬ জুন ১৩ ১০:২৭:৫৬
একাধিক বক্সঅফিস ব্যর্থতার পর সিদ্ধান্তে পরিবর্তন

বলিউড অভিনেতা শাহিদ কপূর-এর কেরিয়ারের সাম্প্রতিক অধ্যায় খুব একটা মসৃণ নয়। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবা’ এবং ‘ও রোমিয়ো’—দুটিই বক্সঅফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। মুক্তির আগে ছবিগুলি নিয়ে যথেষ্ট আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দর্শকের মন জয় করতে ব্যর্থ হয় সেগুলি।

এই ব্যর্থতা থেকেই গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছেন শাহিদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা খোলাখুলি স্বীকার করেছেন, ধারাবাহিকভাবে দু’টি ছবির হতাশাজনক ফল তাঁকে নিজের কাজের পদ্ধতি নতুন করে ভাবতে বাধ্য করেছে।

শাহিদের কথায়, বহু বছর ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সাফল্যের কোনও নিশ্চয়তা থাকে না। তিনি বলেন,“অনেক দিন কাজ করার পর মনে হয় সিদ্ধান্তগুলো আরও নিখুঁত হবে। কিন্তু বাস্তবে তা সব সময় হয় না। সিনেমা অত্যন্ত অনিশ্চিত একটি মাধ্যম। একজন অভিনেতা হিসেবে ছবির চূড়ান্ত ফল পুরোপুরি আমার নিয়ন্ত্রণে থাকে না। পরিচালকের দৃষ্টিভঙ্গিও সেখানে বড় ভূমিকা নেয়।”

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে। আগে যেখানে তিনি একাই গল্প শুনে সিদ্ধান্ত নিতেন, এখন সেই অভ্যাস বদলেছেন।

শাহিদ জানান, “আমি এখন আমার টিমের মতামত নিই—কোন ছবি করা উচিত, সেটা নিয়ে আলোচনা করি। ক্যামেরার সামনে কী করতে হবে, সেটা আমি জানি। কিন্তু কোন ছবি বেছে নেওয়া উচিত, সেই সিদ্ধান্তে আমি সব সময় ঠিক নাও হতে পারি। তাই এখন চাই, চিত্রনাট্য শোনার সময় আমার সঙ্গে আরও তিন জন থাকুক। শুধু আমার কল্পনার উপর সিদ্ধান্ত রাখতে চাই না।”

বর্তমানে অভিনেতা ব্যস্ত তাঁর আসন্ন ছবি ককটেল ২-এর প্রচারে। অনুরাগী ও ইন্ডাস্ট্রির একাংশের মতে, একজন প্রতিষ্ঠিত অভিনেতার এই আত্মসমালোচনা এবং কাজের ধরনে পরিবর্তন বিরল উদাহরণ। এখন দেখার, নতুন কৌশল ও সম্মিলিত সিদ্ধান্ত কি শাহিদের আগামী ছবিতে সাফল্য এনে দিতে পারে কি না।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন